ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ দুজন আটক, স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ার দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ এলাকায় সেনাবাহিনীর অভিযানে সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা জানান, তারা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের সমর্থক। তাদের দাবি অনুযায়ী, জব্দ করা অর্থ প্রার্থীর পোলিং এজেন্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহন করা হচ্ছিল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার পর চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার পর বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে সেনাবাহিনী আটক ব্যক্তিদের মাইক্রোবাসসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
২৯ বার পড়া হয়েছে