ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

চাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, বাতিল ১৯

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলকারীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

তালিকায় দেখা গেছে, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও একজন জেনারেল সেক্রেটারি (জিএস) পদপ্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয়। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হলে প্রার্থিতা বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে।

যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা চাইলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা পুনর্বহালও হতে পারে।

নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় ও হল সংসদের জন্য মোট ১,১৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৯৩১ জন তা জমা দেন। ভিপি পদে ২৫টি এবং জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে।

চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আপত্তি নিষ্পত্তির পর, যা আগামীকাল অথবা পরশু প্রকাশের কথা রয়েছে বলে জানিয়েছে কমিশন।

এদিকে, চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্রদল ও ছাত্রশিবিরসহ অন্তত ১৩টি প্যানেল ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
২১৪ বার পড়া হয়েছে