ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

চালের বাজারে লাগামছাড়া দর, আমদানিতেও কমছে না চাপ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চালের বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। উৎপাদন বাড়ানো কিংবা আমদানির উদ্যোগ নেওয়া হলেও দাম বৃদ্ধির গতি থামানো যাচ্ছে না। নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা হিসেবে পরিচিত মোটা চালের দাম কেজিপ্রতি এখন দাঁড়িয়েছে ৫৫ টাকায়। পাশাপাশি নাজিরশাইল ও মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এতে দৈনন্দিন খাদ্য তালিকার প্রধান এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।
চালের দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলারদের দায়ী করছেন। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। তবে এসব অভিযোগ নাকচ করে মিলাররা বলছেন, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি ধানের দাম বাড়ার প্রভাবও চালের বাজারে পড়ছে বলে দাবি তাদের।
এদিকে, গত ১৯ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান দেশে এলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে চালের দাম অনেক বেশি। বিশেষ করে ভারত রফতানি সীমিত করার পর থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি টন আমদানি করা চালের সর্বোচ্চ দাম ছিল ৭৮ হাজার টাকা। কিন্তু চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪০০ টাকায়, যা দেশের বাজারে চালের দামে সরাসরি প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৬৮ বার পড়া হয়েছে