ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

চুয়াডাঙ্গায় অজ্ঞাতপরিচয়ে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় অজ্ঞাতপরিচয়ে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের চরেরমাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল ব্যবহৃত পোশাক ও ব্যাগ। ঘটনাস্থল থেকে পিবিআই, সিআইডি, পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ আলামত সংগ্রহ করেছে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই নারীকে কৌশলে ডেকে এনে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মরদেহ
রেখে পালিয়ে যায়। মরদেহ উলঙ্গ অবস্থায় পড়েছিল এবং পাশে বোরকা, ওড়না, জামা, পায়জামা ও ভ্যানেটি ব্যাগ পড়েছিল। কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরে পোকা ধরেছে। শেয়ালে না খাওয়ায় মরদেহ অক্ষত অবস্থায় ছিল। এই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আগে ঘটেনি বলে জানান তারা।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যায়। এ সময় চরেরমাঠে পান বরজের পাশে একটি মেহগনি বাগানের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। মরদেহ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিআইডি ও পিআইবিকে খবর দেয়। আলামত সংগ্রহ ও মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দুর্বৃত্তরা কৌশলে ওই নারীকে এখানে ডেকে এনে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে