ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চোখের শেষ সীমানা পর্যন্ত মানুষের ঢল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ ভবন ও তার আশপাশের এলাকা জুড়ে আজ একটাই দৃশ্য—মানুষের অবিরাম স্রোত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। জীবনের শেষ অধ্যায়ে এসে তিনি যে কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং জাতীয় ঐক্যের এক প্রতীক হয়ে উঠেছিলেন—এই জনসমাগমই তার স্পষ্ট প্রমাণ দিচ্ছে।

দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড়ে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, আশপাশের সড়ক এবং ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনতা। সাম্প্রতিক দিনের কনকনে শীত কাটিয়ে নগরীতে আজ উঠেছে নরম রোদ, যা কিছুটা স্বস্তি এনে দিচ্ছে উপস্থিত মানুষের মাঝে।

দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ১১টা ৪৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে মরদেহ আনা হয়।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী গাড়িটি রওনা দেয়। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে প্রথমে গুলশানে নেওয়া হয়েছিল তার মরদেহ।

মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে