ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের।

জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে দল ঘোষণার দিনেই নিজেকে প্রমাণ করলেন ডানহাতি এই ওপেনার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

৪৪ বলে ৮ চার ৭ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। বিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির দিক থেকে এটি দ্বিতীয়। আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড।

বিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। তার পরেই জায়গা করে নিলেন আজ লিটন। দ্বিতীয় অবস্থানে অবশ্য লিটনের সঙ্গেই আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ২০১২ সালের আসরে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।  
 
অনেকদিন ধরেই ব্যাট হাতে তেমন ফর্মে নেই লিটন। সাদা বলের ক্রিকেটে গত বছর তেমন রানেরই দেখা পাননি তিনি। বাজে ফর্মের কারণে বাদও পড়েছেন জাতীয় দল থেকে। অবশ্য আবার দলে ফিরেছেন। কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেননি। বিপিএলের ঢাকা পর্বেও পাননি রানের দেখা। তবে সিলেটে এসেই যেন বদলে গিয়েছেন তিনি। 
 
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলার পর রাজশাহীর বিপক্ষে করলেন বিধ্বংসী সেঞ্চুরি। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী ক্রিকেট খেলেছেন লিটন। সেট হওয়ার পর ২৪ বলে তুলে নেন অর্ধশতক। সেখান থেকে পরের ৫০ রান করতে নেন ২০ বল। 
 
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন তারকা এই ক্রিকেটার। ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় থেমেছেন ১২৫ রানে। লিটনের সেঞ্চুরির দিনে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিমও। ৬৪ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১০৮ রান করেছেন তিনি। দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৫৫ রানের রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে