ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে রিয়ালের প্রতিপক্ষ ম্যানসিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে রিয়ালের প্রতিপক্ষ ম্যানসিটি।

কঠিন পরীক্ষার মুখে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট। ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদ; যেকোনো এক দলকে থামতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফেই। তবে সহজ প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, এসি মিলান ও বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের প্লে-অফের ড্র। যেখানে রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেলো ম্যানসিটিকে।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ২০২৪-২৫ মৌসুমে অংশ নিয়েছিল ৩৬ দল। যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছিল রাউন্ড অব সিক্সটিনে। নিয়মানুযায়ী, বাকি ৮ দলের ভাগ্য নির্ধারণ হবে প্লে-অফে। টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগের প্লে-অফে লড়বে শেষ আটটি টিকিটের জন্য।
 
শুক্রবার অনুষ্ঠিত হওয়া ড্রয়ে টেবিলের ১১তম দল রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২২তম স্থানে থাকা সিটিকে। ফলে দুদলের একদলকে বিদায় নিতে হচ্ছে নক আউট পর্বের প্রথম রাউন্ডেই।
 
এদিকে রিয়াল ও সিটি কঠিন পরীক্ষার মুখে পড়লেও সহজ প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, মিলান ও বায়ার্নের মতো পরাশক্তিরা।
 
প্লে-অফে পিএসজির প্রতিপক্ষ ব্রেস্ত, বায়ার্নের সেল্টিক আর এসি মিলানের প্রতিপক্ষ ফেয়েনুর্দ। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড-স্পোর্টিং সিপি, জুভেন্টাস-পিএসভি, আতালান্তা-ক্লাব ব্রুজ আর মোনাকো-বেনফিকা শেষ ষোলোর টিকিট নিশ্চিতে একে অপরের মুখোমুখি হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে