ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) নগরীর দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন।

তিনি বলেন, `তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, ‘গ্রেফতার তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান বলে জানা গেছে এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা এরইমধ্যে কাজ করছি।’

এদিকে, গ্রেফতার তৌহিদুল ইসলাম জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করেছেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৩৯০ বার পড়া হয়েছে