ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ছুটিতে থাকা বিচারপতিদের বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছুটিতে থাকা বিচারপতিদের বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন।

অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২০ অক্টোবর) থেকে বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। ছুটিতে থাকা ১২ বিচারপতিকে বাদ দিয়েই আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এসব বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

একইসাথে আগামী সোমবার থেকে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চেও বিচারকাজ চলবে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি রয়েছেন। যাদেরকে দুইটি ভাগ করে আরেকটি বেঞ্চ গঠন করা হচ্ছে।

আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি। হাইকোর্টের বিচারপতিদের থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি দ্বৈত বেঞ্চ এবং ২৫টি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। কোন বিচারপতিকে কোন বেঞ্চ দেয়া হয়েছে, তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার চায়ের আমন্ত্রণ জানানো হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। ১৬ অক্টোবর দুপুরে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে এদিন চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। এছাড়া তারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে রয়েছেন নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
৬৩৩ বার পড়া হয়েছে