ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ছেলে আব্রামকে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন অপু বিশ্বাস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ শনিবার (১১ অক্টোবর) উদ্‌যাপন করছেন তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটির সূচনা করেছেন একান্ত পারিবারিক পরিবেশে, একমাত্র ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে।

শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন অপু। সেখানে দেখা যায়, মা ও ছেলে দুজনেই সাদা পোশাকে সেজেছেন একরঙা সাজে। টেবিলের ওপর বেগুনি রঙের কেক রাখা, আর জয় মাকে বলছে, “মম, হ্যাপি বার্থডে।” ছেলের মুখে এমন মিষ্টি শুভেচ্ছা শুনে হাসিমাখা মুখে জবাব দেন অপু বিশ্বাস।

ভিডিওর কেক কাটার সময় মা-ছেলের হাসিঠাট্টা আর ভালোবাসার মুহূর্ত ছুঁয়ে গেছে অসংখ্য দর্শকের হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসায়।

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ার কাটনারপাড়া এলাকায় জন্ম নেন অপু বিশ্বাস। তাঁর পারিবারিক নাম অবন্তী বিশ্বাস হলেও চলচ্চিত্রে তিনি পরিচিত ‘অপু বিশ্বাস’ নামে।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু, তবে এক বছর পর ২০১৮ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে