ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

‘জংলি’ সিনেমার স্মৃতি তুলে ধরে বুবলীর আবেগঘন শ্রদ্ধা গুলশান আরাকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সহকর্মী হিসেবে দীর্ঘ পথচলা করা অনেক তারকাই স্মৃতিচারণে ব্যস্ত, সামাজিক মাধ্যমে ছবি ও আবেগঘন স্ট্যাটাসে জানাচ্ছেন শ্রদ্ধা। এ তালিকায় এবার যোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলীও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গুলশান আরার সঙ্গে স্মৃতিময় মুহূর্ত তুলে ধরে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তিনি।

প্রয়াত গুলশান আরাকে স্মরণ করে আবেগঘন বার্তা বুবলীর, ‘কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে’

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো শোবিজ অঙ্গন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেসব সহকর্মীর সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করছেন। সেই ধারাবাহিকতায় প্রয়াত এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলী।

নিজের ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত “জংলি” সিনেমাতেও আপনি পর্দায় আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।’

তিনি আরও লেখেন, ‘কত স্নেহ করতেন আমাকে সবসময়। এত তাড়াতাড়ি চলে গেলেন আন্টি! যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।’

উল্লেখ্য, গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিনয়ের মাধ্যমে গুলশান আরার যাত্রা শুরু হয়। তবে তার মূল আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্রে অভিনয় করা। সেই স্বপ্ন থেকেই তিনি প্রথমবার বড় পর্দায় অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়। এরপর ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ একাধিক সিনেমায় কাজ করেন তিনি।

তবে তরুণ প্রজন্মের কাছে তিনি নতুনভাবে জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমির পরিচালিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। নাটকে তিনি ছিলেন কাবিলার (অভিনেতা জিয়াউল হক পলাশ) মা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
১৭৬ বার পড়া হয়েছে