ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যায় জড়িত সন্দেহে এক ছাত্রী আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বর্ষা নামে এক নারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনির উদ্দেশ্যে গিয়েছিলেন জুবায়েদ। সেখানেই ভবনের সিঁড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

ওসি আরও বলেন, “এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে