ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিনি সেখানে অবতরণ করেন।

এর আগে রোববার রাতে (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা। সফরের অগ্রবর্তী দল ইতোমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছে, যার নেতৃত্বে আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তৌহিদ হোসেন জানান, আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরা হবে। তিনি আরও বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন এবং সরকারের এজেন্ডাগুলো সেখানে উপস্থাপন করবেন।

প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের সমাবেশেও বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৩১৬ বার পড়া হয়েছে