ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা।

দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আলোচনা করতে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের ছাত্র নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সব রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস দেখা যাচ্ছে। যেখানে ভারতের গণমাধ্যম আক্রমণাত্মক কাজ করছে বলেন জানান তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে উল্লেখ করে প্রেস সচিব জানান, তাদের প্রতিবেদনই নিচ্ছে ভারতীয় সাংবাদিকরা। ভারত আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। তারা পূর্বনির্ধারিত ধারণা নিয়েই অপতথ্যগুলো ছড়াচ্ছে। আগে থেকেই এমন ধারণা করে রাখলে আলোচনার আর উপায় থাকে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে