ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির রহমান।

তিনি যেন হারিয়ে যাওয়া এক নক্ষত্র। ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ব্যাটার লাল-সবুজের জার্সিতে খেলেছেন তিন ফরম্যাটেই। অল্প সময়ের মধ্যেই পেয়েছেন জনপ্রিয়তা। একটা সময় তাকে নিয়ে ছিল বড় আশা। অথচ সেই সাব্বির রহমানই হারিয়ে গেলন সময়ের সঙ্গে।

এক সময়ের হার্ড হিটার এই ব্যাটার গত বছর সুযোগ পাননি বিপিএলে। এবার অবশ্য ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু দলটির হয়ে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছেন অবহেলায় হারিয়ে যাওয়া সেই সাব্বির রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) মিরপুরে তিনি কথা বলেছেন জাতীয় দলে ফেরার প্রসঙ্গেও।

সংবাদমাধ্যমে সাব্বির রহমান বলেন, ‘তৈরি তো অবশ্যই হচ্ছি (জাতীয় দলের জন্য)। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলয়ন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।’ 
 
জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির রহমান। সবশেষ ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। নতুন করে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 
 
সাব্বির বলেন, ‘বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান। যদি মিরপুরে বলেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে, তারা সেখানে ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে।’ 
 
তিনি বলেন, ‘আমি খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। আমার মনে হয়েছে, এই পরিকল্পনাটা সব বিভাগের জন্য করা উচিৎ। যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারে। আমি মিরপুরে আসতে পারি না, কারণ এখানে অনেক বুকিং থাকে। এক ঘন্টা বা আধঘন্টা অনুশীলন করে মজা পাওয়া যায় না। আমি সারা দিন অনুশীলন করতে চাই। এখানে সারাদিনের অনুশীলন হবে না। তাই আমি নিজের শহরে এই সেট-আপ করি। সারাদিন সেখানে অনুশীলন করি। আমি এটা করি নিজের মতো করে করে ফেলি। তো এই সেট-আপ যেন সব বিভাগেই হয়।’ 
 
ক’দিন আগেই লঙ্কা টি-টেন লিগে খেলে এসেছেন সাব্বির। দুয়েকটি ম্যাচে পারফর্মও করেছেন। ওই টুর্নামেন্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই আসন্ন বিপিএলের দিকে তাকিয়ে আছেন সাব্বির রহমান। এই বিপিএলই তার জন্য জাতীয় দলে ফেরার দরজাটা খুলে দিতে পারে। 
 
‘প্রমাণ তো এর আগেও করেছি অনেকবার। তবে নিজেকে মেলে ধরাটা আমার নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি। আশা করি, নার্ভাস হবো না। দুই-একটা ভালো রান করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। দলের যে দায়িত্ব থাকবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করবো।’ 
 
সাব্বির বলেন, ‘টি-টেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলবো, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে ইনশাআল্লাহ।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১২৮ বার পড়া হয়েছে