ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (৮ মার্চ) সকালে তারা হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় হাসপাতালের নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তাদের নজরে আসে। সেখানে নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান তারা।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যিনি এ প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে সরকারের কাছে জবাবদিহি করেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নেতৃত্বের ঘাটতি রয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনাগত সমস্যাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হয় বলে এ হাসপাতালকে অন্যান্য হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক ও যত্নশীল হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৪৩ বার পড়া হয়েছে