ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সকালে কোয়েলের ডিম খেলে মিলবে যে অসাধারণ উপকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ডিম আমাদের প্রতিদিনের খাবারের সাধারণ অংশ হলেও অনেকেই কোয়েলের ডিম সম্পর্কে জানেন না। ছোট আকারের হলেও এই ডিমে থাকে প্রচুর পুষ্টিগুণ, যা শরীরের জন্য বেশ উপকারী।

সকালে নিয়মিত কোয়েলের ডিম খেলে শরীর বেশি শক্তি পায়, হজম শক্তি ভালো থাকে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। এতে থাকা ভালো কোলেস্টেরল (HDL) মুরগির ডিমের তুলনায় বেশি এবং খারাপ কোলেস্টেরল (LDL) কম হওয়ায় এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ধরা হয়।

কোয়েলের ডিমে থাকা প্রোটিন দীর্ঘ সময় ধরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি থাকে। এছাড়া এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে, স্মৃতি বাড়াতে এবং হৃদযন্ত্রের সুরক্ষা দিতে ভূমিকা রাখে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কিডনির কার্যকারিতা বজায় রাখা এবং এমনকি ক্যানসার প্রতিরোধে সহায়ক প্রভাবও রাখতে পারে কোয়েলের ডিম। যাদের মুরগির ডিমে অ্যালার্জি আছে, তারাও সাধারণত কোয়েলের ডিম খেতে পারেন।

শিশুদের মস্তিষ্কের বিকাশ, স্মৃতিশক্তি বৃদ্ধি, রক্তে হিমোগ্লোবিন বাড়ানো—এসব দিকেও এই ডিম কার্যকর। গর্ভবতী নারীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ, কারণ এতে থাকে আয়রন, জিঙ্ক, প্রোটিন ও সেলেনিয়াম।

তবে খেতে হবে পরিমিত পরিমাণে। প্রতিদিন ২–৩টি কোয়েলের ডিমই যথেষ্ট। এবং সংক্রমণ এড়াতে অবশ্যই সেদ্ধ করে খেতে হবে। কোনোরকম অ্যালার্জি বা সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১১৮ বার পড়া হয়েছে