ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ডেঙ্গুর বিরুদ্ধে প্রথম এক-ডোজের টিকা অনুমোদন দিল ব্রাজিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ব্রাজিল বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ অনুমোদন দেওয়ার পর দেশটির কর্তৃপক্ষ এটিকে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা এএনভিএসএ সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি করা ‘বুটানটান ডিভি’ নামের টিকাটির ব্যবহার ১২ থেকে ৫৯ বছর বয়সী নাগরিকদের জন্য অনুমোদন করেছে। বর্তমানে বিশ্বে কেবলমাত্র ‘টিএকে০০৩’ নামের দুই ডোজের একটি ডেঙ্গু টিকাই ব্যবহৃত হচ্ছে, যা তিন মাসের ব্যবধানে দিতে হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

দীর্ঘ আট বছর ধরে ব্রাজিলে পরিচালিত গবেষণা ও পরীক্ষার পর এক-ডোজের এই টিকা টিকাকরণ কার্যক্রমকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এস্পার কালাস সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে দেশকে ভোগানো এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনটি একটি শক্তিশালী মাইলফলক।

টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেন ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবী। গবেষণায় দেখা যায়, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। ডেঙ্গুর সংক্রমণে তীব্র জ্বর, ক্লান্তি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, যাকে প্রায়ই ‘ব্রেকবোন ফিভার’ বলা হয়। গুরুতর অবস্থায় এই রোগ রক্তক্ষরণ ও মৃত্যুর কারণ হতে পারে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাস এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলসহ নতুন এলাকাতেও বিস্তার পাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে—যা ইতিহাসে সর্বোচ্চ। এই মৃত্যুর অর্ধেকই হয়েছে ব্রাজিলে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে