ব্রেকিং নিউজ :
জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল করে নতুন করে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। সাইবার জগতে নিরাপত্তা জোরদার করা এবং অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন ও বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করতেই এই বিলটি প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উপস্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে এটি পাস হয়।






















