ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিবের কড়া মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় এ গোষ্ঠী রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করতে পারছিল না। তখন জিয়াউর রহমান তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার সুযোগ করে দেন। তিনি জানান, তারা প্রথমে আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) নামে রাজনীতিতে প্রবেশ করে এবং পরবর্তীতে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে; বিএনপিও তাদের সঙ্গে রাজনৈতিক সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, গত এক দশকে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আন্দোলন বা সক্রিয় ভূমিকা রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তারা ছাত্রলীগের পরিচয়ে অংশ নেওয়ার ঘটনাও শোনা যায়—যদিও তিনি এ বিষয়ে নিশ্চিত নন। ফখরুলের বক্তব্য, “এই ধরনের কাজ আমরা করি না। আমরা সবসময় সরাসরি গণতান্ত্রিক লড়াই করেছি।”

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার মানুষের হত্যাকাণ্ড, এবং প্রায় ১৭০০ নেতাকর্মী—এমনকি এমপিসহ—গুম হওয়ার ঘটনা দেশে ঘটেছে। তিনি জানান, তারা শত শত মামলার মুখোমুখি হয়ে বহুবার কারাভোগ করেছেন, তবুও একটি বিষয়ে অটল থেকেছেন—গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দাবি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে