ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা

জামায়াতের শীর্ষ নেতৃত্বে নারী আসার সুযোগ নেই: আল জাজিরাকে জামায়াত আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনো নারী আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা স্পষ্ট করেন।

আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া ওই সাক্ষাৎকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জামায়াত আমির জানান, নির্বাচনে তাদের দলের কোনো নারী প্রার্থী নেই। তিনি বলেন, জামায়াত থেকে একজন নারীও মনোনয়ন পায়নি। পাশাপাশি তিনি দাবি করেন, অন্যান্য রাজনৈতিক দলও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী দেয়নি, যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত।

সাংবাদিক যখন জানতে চান, অন্য দল যেখানে অন্তত কিছু নারী প্রার্থী দিয়েছে, সেখানে জামায়াত কেন একজনকেও দেয়নি—জবাবে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিষয়টি একদিনে বাস্তবায়নযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, এতে নারীদের অসম্মান করার কোনো প্রশ্ন নেই।

এরপর আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারবেন? উত্তরে জামায়াত আমির সরাসরি ‘না’ বলেন। তার বক্তব্য অনুযায়ী, আল্লাহ পুরুষ ও নারীকে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, যা পরিবর্তন করা সম্ভব নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, মাতৃত্ব ও শিশুপালনের মতো দায়িত্ব পুরুষরা পালন করতে পারে না, এটিও সৃষ্টিকর্তার নির্ধারণ।

সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, গত তিন দশক ধরে বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন—তারা কি দেশ পরিচালনা করেননি? উত্তরে শফিকুর রহমান বলেন, তিনি তাদের অসম্মান করছেন না এবং এতে তাদের কোনো আপত্তিও নেই।

পরবর্তীতে নারী যদি পরিবার ও সন্তান লালনপালনের দায়িত্ব নিতে পারে, তাহলে রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু দায়িত্ব রয়েছে যেখানে নারীদের সীমাবদ্ধতা আছে। তার মতে, এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ উন্নত দেশও নারীদের এই ধরনের দায়িত্বে উপযুক্ত মনে করে না এবং শারীরিক বাস্তবতার কারণেই বিষয়টি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৪৮ বার পড়া হয়েছে