ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

একাত্তরের যুদ্ধাপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে জামায়াতের ভূমিকা জাতির কাছে স্পষ্ট। এখন সময় এসেছে তাদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার।”

আলাল আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর তৎকালীন সরকারও জামায়াতকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। তিনি বলেন, “জামায়াতের অনেক নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের ঘটনার পর শিবিরের বহু সদস্য ছাত্রলীগ থেকে বেরিয়ে এসেছে, অথচ তারা বলছে— আমরা তো সব সময় প্রকাশ্যেই ছিলাম।”

বিএনপির এই নেতা বলেন, “জামায়াত এখন নতুন চেহারায় নিজেদের উপস্থাপন করছে। তারা হিন্দু সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছাল— যার প্রয়োজন মতো সবাই ব্যবহার করে।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আলাল বলেন, “দেশ এখন বহুরূপীদের দখলে। এই সময় বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে উপযুক্ত সময়ের অপেক্ষা করা।”

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না উল্লেখ করে তিনি আবারও আহ্বান জানান— জামায়াতকে সম্পূর্ণ নিষিদ্ধ করার সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৯৬ বার পড়া হয়েছে