ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

জিএম কাদের ও স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ জারি করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বিদেশযাত্রা বন্ধে আবেদন জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে গিয়ে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। অর্থপ্রদান নিয়ে বিরোধ তৈরি হওয়ায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের সংসদ সদস্য হন।

দুদকের দাবি, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান পদে বসেন এবং দলীয় পদ ও মনোনয়ন বিক্রির মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেন। বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যের হওয়ার কথা থাকলেও ৬০০-৬৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামায় দেখা যায়, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংক হিসাবে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকার একটি জিপ রয়েছে। অন্যদিকে তার স্ত্রী শেরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। এছাড়া লালমনিরহাট ও ঢাকায় জমি ও ফ্ল্যাটও তাদের সম্পদের অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৯০ বার পড়া হয়েছে