ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জুলাই–আগস্টের সহিংসতা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে সাতটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে তিনটি হত্যাকাণ্ডসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, এসব মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং বাকি তিনটি পাঁচলাইশ থানা এলাকায় দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।

এদিকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চান্দগাঁও থানার দুটি মামলায় ছোট সাজ্জাদকে নতুন করে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানের সময় বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাকাণ্ডসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা চলমান। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
১২৮ বার পড়া হয়েছে