ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

জুলাই বিপ্লবে রাজনৈতিক নেতৃত্বই পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল: এইচআরডব্লিউ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবে রাজনৈতিক নেতৃত্বই পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল: এইচআরডব্লিউ।

ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক নেতৃত্বই পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সম্প্রতি প্রকাশিত এইচআরডব্লিউর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।

প্রতিবেদনে বলা হয়, ‘আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী বলপ্রয়োগের জন্য বারবার সরাসরি ও প্রচ্ছন্ন নির্দেশ পেয়েছিলেন। অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন, আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ তারা রাজনৈতিক নেতৃত্ব থেকে পেয়েছেন।’
 
এইচআরডব্লিউর সঙ্গে এক সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে বেশি নির্ধারিত হচ্ছিল রাজনৈতিক নেতাদের দ্বারা।’
 
আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আশপাশের বাড়ি থেকে যারা আন্দোলন দেখছিলেন, তাদের ওপরও গুলি চালাতে নির্দেশ দেয়া হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে বুঝিয়ে দেয়া যেন তারা দেখার চেষ্টা না করে।’
 
এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগর পুলিশের সদর দফতরের সিনিয়র কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ভিডিও গেমের মতো গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এ নির্দেশ দেন, যিনি পরে ডেপুটি কমিশনারদের নির্দেশ দেন।
 
প্রসঙ্গত, একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগস্টে একজন পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের সহিংসতা ঠেকানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, গুলি করি, মরে একটা। আহত হয় একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এইডা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে