ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

টঙ্গীর ইমাম ঘটনায় জিএমপির ব্যাখ্যা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী (৬০) নিখোঁজ হওয়ার একদিন পর তাকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ঘটনাটি নিয়ে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের অভিযোগে টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। তবে মামলার তদন্ত শুরু হওয়ার আগেই পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে।

তদন্তের প্রাথমিক পর্যায়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। জিএমপি জানায়, মামলার অগ্রগতি সম্পর্কে অনুমান বা গুজব না ছড়িয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো পক্ষকে দোষারোপ না করেন— এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে