ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান

টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোড এলাকার মালেক এন্টারপ্রাইজে ভেজাল জিরা বিক্রির অভিযোগে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত একটি অভিযানে এই জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান, আমদানিকৃত ভারতীয় ও মিশরীয় জিরার সঙ্গে দেশের বিভিন্ন জেলার নিম্নমানের জিরা মিশিয়ে ‘নতুন ডায়মন্ড জিরা’ নাম দিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছিল।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৮১ বার পড়া হয়েছে