ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক।

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন আলী জানান, বাজারে আমার মার্কেট সংলগ্ন দোতালা বাড়ি। মার্কেটে একটি রুম আমি ট্রাভেল এজেন্সি অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটিতে দোকান হিসেবে ভাড়া দেয়া হয়েছে। আজ সকালে লাল টেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ না বুঝে টিনের কোটা ভেবে সেটিকে লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি।

ভাড়াটিয়া ধীরেন দাস বলেন, সকালে দোকান খুলে প্রতিদিনের মতো ঝাড়ু দিয়ে বাইরের অংশ পরিষ্কার করতে গিয়ে লাল টেপ মোড়ানো একটা টিনের কৌটা দেখতে পাই। তখন আমি বুঝতে না পেরে ওই কৌটাকে লাথি মারি এবং পরবর্তীতে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কে বা কারা রেখেছিল,তা শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর একই গ্রামে সুমন ইসলামের বাড়ি থেকে দুটি হাতবোমা ও মরদেহ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। পরপর বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১৮৪ বার পড়া হয়েছে