ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

ট্রাম্পের প্রশংসায় মোদির প্রতিক্রিয়া: নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শুল্ক ইস্যু ঘিরে টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। এর জবাবে মোদি জানালেন, ট্রাম্পের ইতিবাচক মন্তব্যকে তিনি মূল্যায়ন করছেন এবং তার প্রতিদানও দেবেন।

চীনে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদির সফর এবং সেখানকার প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি লিখেছিলেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর চীনের ভেতরে হারিয়ে ফেলেছি। আশা করি তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক।”

কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান পাল্টান। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিশেষ’ উল্লেখ করে বলেন, “ভারতকে হারাইনি তো। মোদি আমার খুব ভালো বন্ধু, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।”

মোদির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনারা জানেন, আমার সঙ্গে মোদির সম্পর্ক দারুণ। তিনি একজন অসাধারণ প্রধানমন্ত্রী।” যদিও রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে তিনি সমালোচনার চোখে দেখেন। তবে একইসঙ্গে জানান, “ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত বিশেষ। মাঝেমধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়।”

এসময় তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের পরদিন শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রতিক্রিয়া দেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন করেছেন, তা গভীরভাবে উপলব্ধি করি এবং সমর্থন জানাই। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পূর্ণাঙ্গ, ভবিষ্যতমুখী ও কৌশলগত অংশীদারিত্ব বিদ্যমান।”

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে