ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

ডা. মিলনের আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন গতি এনেছিল: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি ডা. মিলনের রুহের মাগফেরাত কামনা করেন।

তারেক রহমান জানান, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখা ডা. মিলনের আত্মদানের মধ্য দিয়েই গণতন্ত্র পুনর্জাগরণের পথ সুগম হয়েছিল। তার আত্মত্যাগ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বৈরশাসন অপসারণ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রতি ডা. মিলনের ছিল অটল অঙ্গীকার। বুকের রক্ত ঢেলে তিনি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিলেন, যার ধারাবাহিকতায় দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নতুনভাবে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়।

গত ১৬ বছরের ‘পতিত আওয়ামী সরকারের’ শাসনামলে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্রকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেশবাসী তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছিল।

তারেক রহমান আরো বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেলেও দেশবিরোধী চক্রান্ত এখনো থেমে নেই। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না।

শেষে তিনি জানান, শহীদ ডা. মিলনের ত্যাগ যুগে যুগে সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে