ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ঢাকায় ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন—গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), আওয়ামী লীগ সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮), কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজিব কাজী (৩৪) এবং হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক ইয়াসিন আহমেদ রবিন গত ১৭ সেপ্টেম্বর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন স্থানে এমন মিছিলে লোক সমাবেশ ও আর্থিক সহায়তা দিতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৩১১ বার পড়া হয়েছে