ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার।

ভারতে বাংলাদেশ মিশনে সোমবারের (২ ডিসেম্বর) হামলার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত (৩ ডিসেম্বর) থেকেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ হাইকমিশনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছিল। এ অবস্থায় দূতাবাস এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’  
 
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা দেখা গেছে।
 
পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা চৌকিগুলো সক্রিয় করা হয়েছে। যদিও এসব নিরাপত্তা ব্যবস্থা পূর্ব থেকেই বিদ্যমান, তবে বর্তমানে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে