ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঢাকার বিভিন্ন আদালতে ৬৬৯ জনকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা।

সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নিয়োগ দেয়া হয়।

ঢাকা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২ নং অধ্যায়ের ১ নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।

এ নিয়োগের মধ্য দিয়ে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ৬৬৯ আইনজীবীকে রাষ্ট্রপক্ষে নিয়োগ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
২২২ বার পড়া হয়েছে