ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

ঢাকা-৮ আসনে ‘কার্টেল সংস্কৃতি’ থাকার অভিযোগ এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা-৮ নির্বাচনী এলাকায় শক্তিশালী গোষ্ঠীর দাপট ও সন্ত্রাসী সংস্কৃতির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যতো প্রভাবশালীই হোক না কেন— সবাইকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার যেমন কার্টেল কিং ছিলেন, ঠিক তেমনই একজন ব্যক্তি ঢাকা-৮ আসনেও রয়েছে। সমাজের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা হয়েও তিনি প্রতিদিন আল্লাহর নাম নিয়ে দিন শুরু করে চাঁদাবাজিতে জড়ান বলে অভিযোগ করেন তিনি।
এনসিপি প্রার্থী আরও বলেন, এ এলাকায় এমন কিছু অসভ্য গোষ্ঠীর মুখোমুখি হতে হচ্ছে, যারা কথাবার্তায় গ্যাংস্টারদের ভাষা ব্যবহার করে। জুনিয়রদের প্রতি সম্মান ও সৌজন্যবোধ নেই। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘আইয়ামে জাহেলিয়া’র সঙ্গে তুলনা করেন এবং বলেন, যেমন পাকিস্তানে দাউদ ইব্রাহিমের মতো গ্যাংস্টার ছিল, এখানেও তেমন চরিত্রের লোকের আবির্ভাব ঘটেছে।
ভোটারদের উদ্দেশে পাটওয়ারী বলেন, ভোটের মাধ্যমেই এসব অসভ্যতা ও সন্ত্রাসী আচরণের অবসান ঘটানো সম্ভব। আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট দিয়ে এই অন্ধকার সময় থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানান তিনি। যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রত্যাখ্যান করার কথাও বলেন।
নিজের নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তিনি জানান, ঢাকা-৮ আসনের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কাঁচাবাজারের সংকট নিরসন তার পরিকল্পনার অংশ। পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাস দমন এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, তার প্রধান এজেন্ডা হলো শহীদ ওসমান হাদির বিচার, এরপর সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা। এছাড়া নারীদের প্রতি হয়রানি বন্ধ, মা-বোনদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্কুলে দখল বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৩ বার পড়া হয়েছে