ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তাসনিম জারা বলেন, খিলগাঁও এলাকায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা, আর সেই এলাকার মানুষ ও দেশের সেবা করার লক্ষ্য নিয়েই তাঁর রাজনীতিতে আসা। তিনি জানান, রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার তিনি আগেই করেছিলেন এবং পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিবৃতিতে তাসনিম জারা উল্লেখ করেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় কার্যালয়, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তাঁর থাকবে না। এমন অবস্থায় এলাকার মানুষের সমর্থনই তাঁর একমাত্র শক্তি বলে তিনি জানান।
তিনি বলেন, সততা, নিষ্ঠা ও নতুন ধরনের রাজনীতি করার অদম্য ইচ্ছার ভিত্তিতে ভোটারদের স্নেহ ও সমর্থন পেলে তবেই তিনি জনগণের সেবা করার সুযোগ পাবেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন প্রয়োজন হবে তাসনিম জারার। তিনি জানান, আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এ জন্য তিনি ভোটারদের সহযোগিতাও কামনা করেছেন।
বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে