ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর পরিস্থিতির অনিশ্চয়তা কিছুটা কেটে গেলেও ভোটকে ঘিরে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন শক্তির ভিন্নমুখী অবস্থান এবং নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপন তৎপরতা জাতীয় ঐক্যকে সংকটে ফেলছে এবং সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

এ প্রসঙ্গে সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, সংকট যদি বাড়তেই থাকে তবে জাতির জন্য তা মারাত্মক অনিশ্চয়তা তৈরি করবে, যেখান থেকে বের হওয়া কঠিন হবে।

তিনি অভিযোগ করেন, ভারতে বসে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তার ভাষায়, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ সহিংস কার্যকলাপের সঙ্গে যুক্ত। শেখ হাসিনার পক্ষে ভোট প্রক্রিয়া ভাঙার চেষ্টা অস্বাভাবিক নয়, তবে সেটি প্রতিহত করতে হবে এবং দলটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দিতে হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, বরং শেখ হাসিনার উচিত ছিল ভুল স্বীকার করে নতুন, সৎ মানুষদের সামনে এনে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা।

আসন্ন জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমরা আগেই বলেছি, ওই দুই উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। নির্বাচন নিরপেক্ষ করতে ড. মুহাম্মদ ইউনূসের উচিত তাদের সরে যেতে বলা, অন্যথায় প্রশ্ন থেকেই যাবে।”

তিনি আরও জানান, নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি বিএনপি আস্থা রাখতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৯০ বার পড়া হয়েছে