ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

তাপস, মুন্নীর মামলা নিয়ে কী বলছেন তদন্ত কর্মকর্তা?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশে সরকার পতনের পরপরই সংগীতবিষয়ক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’পুরোপুরি মালিকানা দখলের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপরই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালতে তাপস, মুন্নী সহ আরও ৩ জনের (রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফ) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে রয়েছে আরও ৪ জন আসামি।

গত ২৫ নভেম্বর সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করলে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
 
এ মামলা সহ একাধিক মামলায় অভিযুক্ত তাপস। যে কারণে ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাপসকে। জানা যায়, আগামী ৯ ডিসেম্বর তার উপস্থিতিতে গ্রেফতারের বিষয়ে শুনানি হবে। আগামী ১ জানুয়ারির মধ্যে তাপসের বিরুদ্ধে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দিনও ধার্য করা হয়।
 
এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনর রশীদ বলেন, মামলাটি এখন তদন্তাধীন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।
বর্তমানে কৌশিক হোসেন তাপস কারাগারে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেয়া হয় এ তারকা ব্যক্তিত্বকে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে