ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিসিবির বার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিসিবির বার্তা।

বাংলাদেশের জার্সিতে আর খেলবেন না তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন তামিম। ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন ভক্ত-সমর্থক, এবং কি সতীর্থরাও। মাঠ থেকে হয়তো তাকে বিদায় দিতে পারেনি, তবে তাকে একটা ধন্যবাদ দিতে ভুলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১১ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি গ্রাফিক্স করে কাভারে দিয়ে রেখেছে বিসিবি। তার সঙ্গে একটি পোস্টও দিয়েছ তারা। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক অসাধারণ অধ্যায়ের। অগণিত স্মরণীয় মুহূর্ত আর দারুণ সব সেঞ্চুরিতে আপনি ক্রিকেটভক্তদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন।’

ক্যাপশনে আরও লিখা আছে, ‘অসম্ভবের বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে আনা, আমামের বিশ্বাস করতে শেখানো, স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেওয়া, নতুন করে আশা জাগানো এবং আমাদের আবার স্বপ্ন দেখতে শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’ 
 
দেশের ইতিহাসে তামিম ইকবাল নিঃসন্দেহে একজন সেরা ওপেনার। আর সেরা ব্যাটার হিসেবেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ রান (৮ হাজার ৩৫৭) তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (২৫টি) সেঞ্চুরির মালিকও তিনি। 
 
ওয়ানডেতে দেশের জার্সিতে তামিম করেছেন ১৪টি সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস (১১৯টি) ইনিংস রয়েছে তার। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে