ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন ও ভারত সফরের আমন্ত্রণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন

অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে এই জয় বাংলাদেশের জনগণের আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন এবং শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষার প্রকাশ। তিনি আশা করেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে বলেন ভারত ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে গভীর বন্ধুত্বে আবদ্ধ। উন্নয়নের অগ্রাধিকারে দুই দেশের মধ্যে বিস্তর মিল রয়েছে যা ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি কানেকটিভিটি বাণিজ্য প্রযুক্তি শিক্ষা জ্বালানি স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি উল্লেখ করেন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বার্তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি জানান সুবিধাজনক সময়ে তারেক রহমান তার স্ত্রী ডা জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে ভারত সফর করলে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভারত প্রস্তুত রয়েছে

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৪১ বার পড়া হয়েছে