ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

তারেক রহমানের নেতৃত্বে দোয়া ও শেষকৃত্য সম্পন্ন খালেদা জিয়ার জানাজা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা। এই সময় তারেক রহমান পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন। তিনি মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

জানাজার আগমুহূর্তে বুধবার (৩১ ডিসেম্বর) তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, যদি মরহুমা কারও কাছ থেকে কোনো ঋণপ্রাপ্ত থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইংশাআল্লাহ।” তিনি আরও যোগ করেন, “খালেদা জিয়া জীবিত থাকাকালীন কোনো আচরণ বা কথার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা চাই। তার জন্য দোয়া করবেন।”

এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের দিকে রওনা করে।

সকালে সকাল ১১টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটকলের আওতায় লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে মরদেহ আনা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে ছেলে তারেক রহমানের গুলশানের বাসা থেকে ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়েছিল।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াণ করেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৬৫ বার পড়া হয়েছে