ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণ গেল অন্তত ২০ জন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রচণ্ড শীত ও ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। দেশজুড়ে এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

তুষারঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ১২ কোটির বেশি মানুষের ওপর। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্কে, যেখানে মারা গেছেন সর্বোচ্চ ৮ জন। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়াসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্যোগের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট। ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোর বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া এই শীতকালীন ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী শনিবার অথবা রোববার আরও একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে। এতে প্রায় ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় হিমশীতল তাপমাত্রা বিরাজ করবে। অনেক জায়গায় রেকর্ড পরিমাণ কম তাপমাত্রাও দেখা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে