ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ভোটের দৌড়ে ৪০ আসনে বিদ্রোহী প্রার্থী, বিএনপির ভাবনায় কী আছে?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে গতি পাচ্ছে, শিগগিরই শুরু হবে পূর্ণমাত্রার প্রচারণা। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতার বাইরে থাকা (বিএনপি) এবার নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিষয়টি।

যদিও অনেকেই ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন, তবুও এখনও প্রায় ৪০টি আসনে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় নেতৃত্বের হাতে একক প্রার্থী নিশ্চিত করতে সময় আছে মাত্র এক দিন। এর মধ্যেই নতুন করে চাপ তৈরি করেছে গুরুত্বপূর্ণ তিনটি আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা।

দলীয় নেতাদের দাবি, বিদ্রোহীরা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। অন্যদিকে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আইনি পথে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশের পরই বিদ্রোহের বিষয়টি সামনে আসে। দলটির হিসাব অনুযায়ী, সিদ্ধান্ত অমান্য করে অন্তত ৫২টি আসনে ৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে অনেকেই দলের পদধারী ও প্রভাবশালী নেতা।

বিদ্রোহ দমনে ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন -এর মৃত্যুর দিন ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়। তবে তাতেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করেন দলীয় প্রধান । কয়েক দিন ধরে তিনি বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন। তার আশ্বাসের পর অন্তত ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এখনও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিপরীত চিত্রও রয়েছে—তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরও ঢাকা-১২ আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নিরব নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এমন আরও কিছু বহিষ্কৃত নেতা এখনও প্রচারণা চালাচ্ছেন।

বিদ্রোহী ঠেকাতে দলটি কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে, কিন্তু তারপরও মাঠে রয়ে গেছে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। এদিকে ঋণ খেলাপ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৪, কুমিল্লা-১০ ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে । দলীয় আইনজীবীদের মতে, উচ্চ আদালতে রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও রয়েছে।

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কদ্দুছ কাজল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলতে পারে এবং অতীতেও এমন নজির রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। বিদ্রোহী প্রার্থীদের সরাতে বিএনপির হাতে সময় রয়েছে আর মাত্র এক দিন। এখন দেখার বিষয়, নির্বাচন-পূর্ব এই সংকট দলটি কীভাবে সামাল দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৭৯ বার পড়া হয়েছে