ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা সেনা জোনের আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্পের ১৫টি পাড়ার (মারমা, বম, ত্রিপুরা, খুমী এবং ম্রো) জনগোষ্ঠীর মধ্যে ১ বীরের মাধ্যমে সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

চিকিৎসাসেবা দেন, ক্যাপ্টেন মো. রসিন জামান অয়ন (আরএমও-১ বীর) এবং ডা. সুদীপ্তা বড়ুয়া, এমবিবিএস (সিইউ), পিজিটি (চর্ম ও অ্যালার্জি), সিসিডি (বারডেম) ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ। সকাল ৯ টাকা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ১১০ জন পুরুষ, ১৫০ জন মহিলা এবং ৯০ জন শিশুসহ মোট ৩৫০ জন পাহাড়ির মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীদের আশ্বাস দেন। স্থানীয় জনগণ এ চিকিৎসা সেবা আয়োজনের প্রশংসা করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে