ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি কেন্দ্রীয়ভাবে কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।

অভিযোগ রয়েছে, মজিবুর রহমান ও সাইদুর রহমান ফকির দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে গণসংযোগসহ বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে