ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

দামি ঘড়ি ও আইপ্যাডের লোভ সামলে যা করলেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

উপহার হিসেবে পাওয়া দামি হাতঘড়ি ও আইপ্যাড ফেরত দিয়ে সততার উদাহরণ তুলে ধরেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, প্রলোভন থেকে বিরত থাকাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “শ্রীলঙ্কায় মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে গিয়ে আয়োজকদের কাছ থেকে একটি ব্র্যান্ডেড হাতঘড়ি পাই। হোটেলে গিয়ে খুলে দেখি বেশ দামি। হাতে পরার পর ভালো লাগলেও পরে তোষাখানায় জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়ে দিই।”

অন্য এক ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, “সাম্প্রতিক সময়ে ভারতের একটি বিদ্যুৎ কোম্পানির প্রধান আমাদের সঙ্গে দেখা করতে আসেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও ছিলেন সেখানে। বিদায়বেলায় তিনি একটি আইপ্যাড উপহার দেন। পুরোনো আইপ্যাড বদলানোর ইচ্ছা থাকলেও সেটি গ্রহণ করিনি এবং ফেরত দিয়েছি।”

তবে তিনি জানান, সব উপহারই ফিরিয়ে দেন না। বিদেশি রাষ্ট্রদূত বা মন্ত্রীরা সৌজন্য উপহার হিসেবে বই, সুভেনির বা সীমিত মূল্যের খাবার দিলে তিনি তা গ্রহণ করেন এবং বিনিময়ে নিজের লেখা বই উপহার দেন।

পোস্টের শেষাংশে তিনি লিখেন, “আমার বিশ্বাস, জনপ্রতিনিধিদের আসল শক্তি হলো প্রলোভনের ঊর্ধ্বে ওঠা। যারা এ কাজে সফল হবে, তারাই জনগণের প্রকৃত আস্থা অর্জন করতে পারবেন।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে