ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দীর্ঘ বিরতির পর জাকসু নির্বাচন, ফল প্রকাশে সময় লাগছে অভিজ্ঞতার ঘাটতির কারণে: জাবির প্রক্টর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে, কারণ আয়োজকদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় সময় বেশি লাগছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম।

শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত তিন দশকে এই ধরনের নির্বাচন হয়নি। ফলে প্রক্রিয়াটি সবার জন্যই নতুন। প্রতিটি ব্যালট সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে চূড়ান্ত ফল প্রস্তুত করতে হচ্ছে। যাতে কোনো ভুল না হয়।”

প্রক্টর আরও বলেন, “আমরা দ্রুত কাজ করলেও নিখুঁতভাবে সম্পন্ন করাটাই মূল লক্ষ্য। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। যে ফলাফল প্রকাশ হবে তা যেন সঠিক, পরিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সেটিই আমরা নিশ্চিত করতে চাই।”

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, দুপুরের মধ্যেই ভোট গণনা শেষ হলেও, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭টার পর।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ১৮টির কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৩টি হলে এখনো গণনা চলছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। ভোট গণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত সোয়া ১০টায়। তবে শুক্রবার বিকেলে গণনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ফের ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু করা হয়। গণনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে অতিরিক্ত পোলিং অফিসারও নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে