ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দুই মাসেই ১০ বছর বেড়ে গেছে আমোরিমের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দুই মাসেই ১০ বছর বেড়ে গেছে আমোরিমের।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২৬ জানুয়ারি) ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের কয়েক ঘণ্টা পরই জন্মদিন ছিল ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের। সংবাদ সম্মেলনে তাকে শুভেচ্ছা জানানোর সময় এই পর্তুগিজ কোচ জানালেন, ৪০ নয় তার বয়স ৫০ হয়ে গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) আমোরিম পা দিয়েছেন ৪০ বছরে। ফলে সংবাদ সম্মেলনে তাকে শুভেচ্ছা জানায় সকলে। তবে মজা করেই এই কথাটা বলেছেন আমোরিম।

নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর থেকে যে চাপ, দুর্ভাবনা, আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন আমোরিম, সেই হিসেবেই তিনি বলেছেন তার ১০ বছর বেড়ে গেছে। গত দুই মাসে কিছু ম্যাচে চমকপ্রদ ফল যেমন পেয়েছে, তেমনি হতাশাজনক ফলও এসেছে কিছু। কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি। মূলত, ইউনাইটেডের দায়িত্ব নেয়া যে সম্মানের পাশাপাশি যন্ত্রণারও তাই বুঝিয়েছেন এই পর্তুগিজ কোচ।

আমোরিম বলেন, ‘৪০ নয়, আমার বয়স এখন ৫০! ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মাস কাটিয়ে বয়স ৫০ হয়ে গেছে…। ৪০তম জন্মদিন এখানে কাটাতে পারা আমার জন্য সম্মানের। তবে ম্যাচ জেতা ও তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব বেশি উন্নতি হয়নি দলের খেলায় এবং এটা বাস্তব। তবে জয় তো সবসময়ই উন্নতিতে সহায়তা করে।’  

ফুলহ্যামের বিপক্ষে রোববার জয় পেলেও, টেবিলে ইউনাইটেডের অবস্থা ভালো নয়। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে রয়েছে রেড ডেভিলসরা। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে