ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

দেশজুড়ে বইতে পারে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রিতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশে আসন্ন শীত মৌসুমে তীব্র ঠাণ্ডা বয়ে আনার মতো শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে তিন মাসের মৌসুমি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাদের মতে, এ সময় দেশে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যার ফলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এ ছাড়া ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে কিছু শৈত্যপ্রবাহ ধীরে ধীরে তীব্র মাত্রায় (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) পরিণত হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

পূর্বাভাসে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদীনদীর অববাহিকায়, মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্য এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

এ সময় দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
৫২ বার পড়া হয়েছে