ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

দেশপ্রেমিক নেতাকে দূরে রাখতে নতুন চক্রান্ত চলছে: ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশপ্রেমিক নেতাকে দূরে রাখতে নতুন চক্রান্ত চলছে: ফখরুল।

দেশপ্রেমিক নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা সত্যকারের দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছে সেই নেতাকে দূরে সরিয়ে রাখতে চাইছে চক্রান্তের মাধ্যমে। কোনোভাবে দেশের মানুষ তা হতে দেবে না। চক্রান্ত সফল হতে দেয়া হবে না।’
 
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির আশা প্রশাসন সংস্কারসহ ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। যে সংকট তৈরি হয়েছে তার একমাত্র সমাধান নির্বাচন।’
 
‘যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস দেখে না। বিএনপি ৩১ দফার মাধ্যমে প্রমাণ করেছে তারা সংস্কার চায়। তাই সংস্কারের নামে গণতন্ত্রকে বিঘ্নিত করবে তা হতে দেয়া হবে না,’ বললেন বিএনপির মহাসচিব।
 
তিনি আরও বলেন, ‘সাইবার ওয়ারের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করতে হবে। মিথ্যার জবাব দিতে হবে।’
 
দেশে-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নেতাকর্মীদের মেধা-বুদ্ধি দিয়ে তার প্রতিরোধের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৫১ বার পড়া হয়েছে