ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

দেশে কমলো সোনার দাম; ২২ ক্যারেটে ভরি ১ হাজার ৫০ টাকা হ্রাস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমছে। মূল্যহ্রাসের পর নতুন দাম দাঁড়াবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই সমন্বিত মূল্য বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সোনার বাজারে ওঠানামা চলছে। চলতি বছরের ১৭ অক্টোবর দেশে প্রতি ভরি সোনার মূল্য বেড়ে পৌঁছেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে